২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাকচাপায় আ.লীগ নেতা নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক চাপায় আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 07:10 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা নেয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত লিয়াকত আলী তালুকদার (৫৫) উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই ইউনিয়নের বেলটিয়া গ্রামের বাসিন্দা।

নিহতের চাচাতো ভাই গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান মতিউল আলম তালুকদার জানান, মোটরসাইকেলে করে লিয়াকত আলী কালিহাতী থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে উত্তরাঞ্চলগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেল চাপা দেয়।

এতে গুরুতর আহত লিয়াকতকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।