চাঁদপুরে বৃদ্ধের লাশ উদ্ধার
চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের তিন দিন পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার রামচন্দ্রপুর এলাকার ধানক্ষেতে স্থানীয় মোস্তফা মুন্সীর (৬৫) লাশ পাওয়া যায়।
হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, স্থানীয় মুকবুল হোসেন ধানক্ষেতে ওই বৃদ্ধের মৃতদেহটি দেখতে পেয়ে পান। পরে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানান তিনি।
তিনি আরো জানান, বুধবার সন্ধ্যায় বাড়ি বের হয়ে নিখোঁজ হন মোস্তফা। এ নিয়ে শুক্রবার ওই বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।
