২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন

জামালপুরের মাদারগঞ্জের চর নাদাগাড়ী এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে উপজেলা সদরের সঙ্গে অন্তত ১০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2014, 09:31 PM

Updated : 19 Sep 2026, 02:23 PM

মাদারগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান জানান, মঙ্গলবার বিকালে চাঁদপুর-নাংলা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চর নাদাগাড়ী এলাকায় প্রায় ৫০ মিটার ভেঙে গেছে। এতে অন্তত ১০টি গ্রামের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বাঁধের নীচে ‘ইঁদুরের গর্ত’ দিয়ে যমুনার পানি ঢুকে এ ভাঙন সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।