২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে দুই শতাধিক শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা

সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতিসহ দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2014, 12:32 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) নূরুল হাকিম মঙ্গলবার সকালে বিস্ফোরক দ্রব্য আইন ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে এ মামলা করেন।

হাটহাজারীর ওসি ইসমাইল হোসেন জানান, মামলায় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ১০০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

গত রোববার সন্ধ্যায় মাঠে খেলা নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়ায় শিবির ও ছাত্রলীগ কর্মীরা। ওই সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও বোমাবাজির ঘটনা ঘটে।

পরে পুলিশ কাঁদুনে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

সংঘর্ষের পর রাতে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে পুলিশ ১৩টি পেট্রোল বোমা, একটি দা ও বেশ কিছু পাথর উদ্ধার করে।

এরপর সোমবার ‘শিবিরনিয়ন্ত্রিত’ ওই হলটি বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চবিতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের পর হলে তল্লাশি

ছাত্রলীগ-শিবির সংঘর্ষ: চবির হল বন্ধ ঘোষণা