২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাসে ঢুকে উত্ত্যক্ত, প্রতিবদকারীকে পিটুনি

গোপালগঞ্জ সদরে একটি স্কুলের শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ ও দুর্বৃত্তদের শাস্তির দাবিতে ক্লাস বর্জন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 06:29 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

সোমবার সকালে গোপীনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ থেকে দোষীদের গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন অব্যাহত রাখার ঘোষণা দেয় তারা।

এদিকে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিতই করেনি বলে পুলিশ জানিয়েছে।

শিক্ষার্থীরা জানায়, সকালে স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য তৈয়ব শরীফের দুই শ্যালক অপু ও কিরণ নবম শ্রেণির কক্ষে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। জোর করে মোবাইল ফোনে ছবি তোলে।

এতে বাধা দিলে উত্ত্যক্তকারীরা দুই ছাত্রকে মারপিট করে আহত করে।

স্কুলের প্রধান শিক্ষক নেওয়াজ মো. হাবিব আহসান হাবিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “এ ব্যাপারে সোমবার ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা জরুরি সভা করেছে। বিষয়টি মীমাংসার জন্য মঙ্গলবার গ্রামে একটি সালিশ বৈঠক আহবান করার সিদ্ধান্ত হয়েছে সভা থেকে।”

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, বিষিয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জানায়নি।