২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈমানিক মিজানুর রহমানের কুলখানি সোমবার

বাংলাদেশ বিমানের সাবেক বৈমানিক মিজানুর রহমানের কুলখানি সোমবার অনুষ্ঠিত হবে বলে তার পরিবার জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 10:21 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

মাগরিবের পর গুলশানের আজাদ মসজিদের ওই কুলখানিতে অংশ নিতে তার আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

শুক্রবার রাতে বার্ধক্যজনিত কারণে মারা যান মিজানুর রহমান। তিনি স্ত্রী, দুইপুত্র ও এক কন্যা রেখে গেছেন।

তিনি একজন সফল বিমান চালক হিসেবে পিআইএ ও বাংলাদেশ বিমানে দায়িত্ব পালন করেছেন।

স্বাধীনতার পর যে কয়জন বৈমানিক বাংলাদেশের পক্ষ নিয়ে পাকিস্তান থেকে পালিয়ে এসেছিলেন ক্যাপ্টেন মিজান ছিলেন তাদের মধ্যে অন্যতম।

পরে তিনিসহ কয়েকজন বৈমানিককে নিয়ে দেশের পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রা শুরু করে।

তিনি সাংবাদিক করভী মিজানের পিতা।