মির্জাপুরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলের মির্জাপুরে বাস-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১০ জন।
গোড়াই মহাসড়ক থানার ওসি যোবাইদুল আলম জানান, রোববার সকাল ৯টার দিকে উপজেলার আছিমতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বাওশি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে ও পিকআপ ভ্যান চালক আব্দুল মালেক (৩০) ও শেরপুরের মো. লুৎফর রহমান।
ওসি যোবাইদুল আলম বলেন, জামালপুরগামী মাছ বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অভি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক আব্দুল মালেক ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তির পর লুৎফর রহমান মারা যান।
