২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বন্দর নগরীর পাহাড়ি ছড়ার উপর গড়ে ওঠা অবৈধ দোকান ও বসতি ‍উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2014, 08:40 PM

Updated : 22 Aug 2022, 06:56 PM

সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার দুপুরে পাহাড়তলী মৌজার আকবর শাহ ছড়া এলাকায় এ উচ্ছেদ অভিযান চালায়।

নাজিয়া শিরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযানে ২৫ গণ্ডা জমি উদ্ধার হয়েছে। তবে একই স্থানে আরো কিছু জমি অবৈধ দখলে আছে।

“স্থানীয়দের সঙ্গে সীমানা নির্ধারণ নিয়ে কিছুটা মতবিরোধ হয়েছে। তারা সময় চেয়েছে। যৌথভাবে সীমানা নির্ধারণ করে কয়েকদিন পর আবার অভিযান চালানো হবে।”

পুরো ছড়ার জমি দখলমুক্ত হলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেখানে নালা নির্মাণ করা হবে বলে জানান তিনি।