২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে দগ্ধ একজনের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের পাড় গেণ্ডারিয়ার একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের দগ্ধ পাঁচজনের একজন মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2014, 09:23 PM

Updated : 22 Aug 2022, 06:55 PM

বুধবার রাত ৮টার দিকে দগ্ধ রহিমা বেগম (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে পুলিশ জানায়। আগুনে তার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বুধবার ভোরে পাড় গেণ্ডারিয়ায় আধা-পাকা বাড়িতে অগ্নিকাণ্ডে রহিমা বেগম ও তার দুই মেয়ে ও দুই ছেলে দগ্ধ হয়েছিলেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন সরকার জানান, ভোরে ওই বাড়িতে অগ্নিকাণ্ডের পর স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, রহিমা বেগমের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

এছাড়া সালমা বেগম (৩০), সোনিয়া আক্তার (১৪), মো. রকি (২৭) ও মো. আকাশের (১২) শরীর ৩৫ থেকে ১৭ শতাংশ পুড়ে যায়।

অগ্নিদগ্ধ কারো অবস্থাই আশঙ্কামুক্ত নয় বলে জানান তিনি।

পুরনো খবর:

কেরানীগঞ্জে একই পরিবারের পাঁচজন দগ্ধ