২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজার সদর, টেকনাফ ও উখিয়া উপজেলায় পৃথক অভিযানে মঙ্গলবার সাড়ে ২৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। অভিযানকালে দুই জনকে আটক করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2014, 06:47 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

উদ্ধার ইয়াবার মধ্যে রয়েছে টেকনাফে ২০ হাজার, সদরে  চার হাজার ও উখিয়ায় পাঁচশ।

বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের লেজিরপাড়া সংলগ্ন নাফনদীর বেড়িবাঁধ এলাকায় টহলরত বিজিবির সদস্যরা সহেন্দভাজন এক ব্যক্তিকে দাঁড়াতে বললে সে তার হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে দৌঁড়ে পালিয়ে যায়।

এ সময় ওই পলিথিনের ভেতর থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

তিনি আরো জানান, কক্সবাজার সদরের লিংক রোড এলাকা থেকে বেলা ১২টায় চার হাজার ইয়াবা ট্যাবলেটসহ হাবিবুল্লাহ (৩৫) নামের এক জনকে আটক করেছে র‌্যাব-৭।

এ ব্যাপারে মামলা করে আটককে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) জসীম উদ্দিন মাহমুদ জানান, বেলা ১২ টার দিকে উখিয়ার কুতুপালং থেকে পাঁচশ ইয়াবা ট্যাবলেটসহ হাবিব উল্লাহ (৪৫) নামের একজনকে আটক করা হয়েছে।

আটক হাবিব উল্লাহ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতবিল এলাকার মৃত কালা মিয়ার ছেলে।