২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

যশোর উপশহরে ছুরিকাঘাতে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 10:00 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

রোববার রাতে এ হামলায় নিহত সাগর (২৫) উপশহর ডি ব্লকের মোহন হালদারের ছেলে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) স্বপন দাশ জানান, রাত সাড়ে ৮টার দিকে সাগর তার বন্ধুদের নিয়ে উপশহর ঈদগাহে বসে গল্প করছিলেন।

এ সময় ৩/৪ জন যুবক এসে তাকে ছুরি মারে। সে জখম অবস্থায় দৌড়ে পাশের বাজারে এসে পড়ে যায়।

স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।

সাগরের বাবা মোহন হালদার জানান, তার ছেলে পোল্ট্রি মুরগি বিক্রেতা। শহরের ঘোপ জেল রোড বেলতলায় তার দোকান রয়েছে।

কোতোয়ালি থানার ওসি ইনামুল হক জানান, উপশহরে হত্যার কথা শুনেছেন। তবে কী কারণে তা জানেন না।