২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ট্রাক্টর অটোরিকশা সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ছয়জন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 04:15 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

রাজারহাট থানার ওসি ময়নুল হক জানান, রোববার বেলা ১২টার দিকে উপজেলার চায়না বাজারে এ দুর্ঘটনায় নিহত হন মনোরঞ্জন সরকার (৫৫)।

আহতদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি ময়নুল হক বলেন, রাজারহাট থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে তিস্তা যাচ্ছিল। পথে চায়না বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী মনোরঞ্জন সরকার নিহত হন।

দুর্ঘটনার পর ট্রাক্টরটি আটক করা হয়েছে বলে জানান তিনি।