২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক লেগুনা চালকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 09:30 AM

Updated : 19 Sep 2026, 02:19 PM

রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লেগুনা চালক মো. হাসান (২৫) মারা যান।

হাসপাতাল ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ হায়দার আলী স্বজনদের বরাত দিয়ে বলেন, ভোর রাতে মিরপুর ১২ নম্বর ব্লকের রাজউক হোটেলের সামনে দুর্বৃত্তরা তাকে ছুরি মারে।

খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

অবশ্য ছুরিকাঘাতের কারণ স্বজনরা জানাতে পারেননি। ওই লেগুনা হাসানের সঙ্গে ছিল কিনা তাও পুলিশ নিশ্চিত করে বলতে পারছে না।

মো. হাসানের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।