২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর-দিনাজপুরে ডুবে মৃত্যু ৪ শিশুর

দিনাজপুর শহর এবং ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শনিবার পানিতে ডুবে চার শিশু মারা গেছে।

দিনাজপুর প্রতিনিধি

ফরিদপুর ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 03:48 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

নগরকান্দার তামলা ইউনিয়নের সদরবেড়া গ্রামে মারা যাওয়া জয় ও বিজয় সহোদর। তাদের বাবার নাম কালিপদ সরকার।

তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবারের সবার অজান্তে শিশু দুটি বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়।

পরে অনেক খোঁজাখুজির পর পুকুরে বিজয়ের প্যান্ট ভাসতে দেখে তল্লাশি চালিয়ে দুই ভাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

দিনাজপুরের ঘটনাটি ঘটেছে শহরের কসবা এলাকায়। নিহতরা হলেন- কসবা মিশনপাড়া এলাকার রফিকুল আলমের ছেলে কবীর (৪) এবং আল আমিনের ছেলে সিফাত (৪)।

স্থানীয় পৌর কাউন্সিলর মুরাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ডোবার ধারে খেলছিল কবীর ও সিফাত। কিছুক্ষণ পর তাদের ডোবায় ডুবে যেতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তখন চিকিৎসকরা তাদের ‍মৃত ঘোষণা করেন।