২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর সদর উপজেলা নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা

উপজেলা পরিষদের চতুর্থ পর্বের বিলম্বিত নির্বাচনে শেরপুর জেলার সদরের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 04:26 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

বৃহস্পতিবার শেরপুরের জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মো. হায়দর আলী তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতীক নিয়েছেন পাঁচজন। তারা হলেন- শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস উদ্দিন (কাপ পিরিচ), আওয়ামী লীগের দুই নেতা ছানোয়ার হোসেন ছানু (দোয়াত কলম) ও মিনহাজ উদ্দিন মিনাল (আনারস) এবং বিএনপির দুই নেতা সিরাজুল ইসলাম (মোটরসাইকেল) ও জহিরুল ইসলাম আবু (ঘোড়া)।

ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে চারজন প্রতীক নিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগনেতা বায়োজিদ হাসান (তালা), মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু (উড়ো জাহাজ), বিএনপি নেতা শফিকুল ইসলাম (চশমা) ও বিজেপি নেতা এম এ রশিদ (টিয়া পাখি)।

এছাড়া নারী ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়েছেন আওয়ামী লীগ নেতা শামীম আরা শামীমা (হাঁস), বিএনপি নেতা সুলতানা রাজিয়া (ফুটবল) ও আয়শা খাতুন (কলস)।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, আগামী ৩১ অগাস্ট শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

চতুর্থ পর্যায়ে গত ২৩ মার্চ শেরপুর সদর উপজেলা নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা ও ভোটার তালিকাসংক্রান্ত আইনি জটিলতায় উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত হয়ে যায়।