২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট চলছে

শ্রমিককে মারধরকারী কলেজ শিক্ষকের শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 08:43 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

ঠাকুরগাঁও বাস মালিক- শ্রমিক ইউনিয়নের ডাকে বুধবার বিকাল ৩টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এরপর থেকে ঠাকুরগাঁওয়ের সঙ্গে বিভিন্ন রুটের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

বাস মালিক সমিতির সভাপতি দানেশ আলী জানান, কয়েকদিন আগে ভোমরাদহ এলাকায় ভাড়া নিয়ে বাক-বিতন্ডার জের ধরে এক কলেজ শিক্ষক বাসের কন্ডাক্টর ও চালকের সহকারীকে মারপিট করেন। এ ঘটনায় ওই শিক্ষকসহ স্থানীয় অজ্ঞাত পরিচয় আরো ২০/২৫ জনের নামে মামলা হয়। বুধবার জামিন পান ওই কলেজ শিক্ষক।

মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার জানান, হামলাকারী শিক্ষকের গ্রেপ্তারের দাবিতে ধর্মঘট অব্যাহত থাকবে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন দুই পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রায় সব সড়কেই পুলিশ মোতায়েন করা হয়েছে।