২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পুড়েছে ৪২ দোকান

চাঁদপুরের হাইমচর উপজেলায় একটি বাজারে আগুন লেগে ৪২টি দোকান পুড়ে গেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 01:47 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলা চরভৈরবি বাজারে এ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাইমচর থানার ওসি মনিরুজ্জামান বলেন, “খবর পেয়ে চাঁদপুর ও লক্ষ্মীপুরের রামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ততোক্ষণে বাজারের ৪২টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয় দোকান মালিকরা দাবি করেছেন।”

চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মো. ফরিদুল ইসলাম মনির বলেন, সিগারেট কিংবা মশার কয়েল থেকেআগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চরভৈরবী বাজার কমিটির সভাপতি বিপ্লব বেপারী ও সাধারণ সম্পাদক ইলিয়াছ লিটন বলেন, “অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের পথে বসার উপক্রম হয়ে পড়েছে। সরকারের সহযোগিতা না পেলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন না।”

ক্ষতিগ্রস্তরা জানায়, বাজারের দক্ষিণ দিকে একটি মুদি দোকানে প্রথমে আগুন লাগে। ওই দোকানের পাশেই ছিল একটি তেলের দোকান। এ থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।