ভাবিকে পিটিয়ে হত্যার অভিযোগ দেবরের বিরুদ্ধে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ভাবিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে দেবর ও তার সহযোগীদের বিরুদ্ধে।
শিবগঞ্জ থানার এসআই রজব আলী জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে পুকুরিয়া গ্রামে ওই ঘটনার পর থেকে দেবর জাহাঙ্গীর ও তার সহযোগীরা পলাতক রয়েছেন।
স্থানীয়দের উদ্ধৃত করে তিনি জানান, জাহাঙ্গীর একরামুল হকের চাচাতো ভাই।
“পারিবারিক কলহের জের ধরে জাহাঙ্গীর ও তার লোকজন সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোলাপীকে বাড়ির বাইরে এনে পিটিয়ে হত্যা করে। এরপর লাশ ফেলে পালিয়ে যায়।”
খবর পেয়ে পুলিশ রাত ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য গোলাপীর লাশ মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
