নরসিংদীতে ইয়াবাসহ গ্রেপ্তার ২
নরসিংদীতে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে শহরের চিনিশপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন, ঘোড়াশালের ভাগদী এলাকার নাজিম উদ্দীনের ছেলে জুনায়েদ আহমেদ (২৬) ও গাজীপুরের মুক্তারপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে মাহমুদ হাসান খান রুমেল (২৫)।
নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাশেম জানান, মোটরসাইকেলে করে (ঢাকা মেট্রো ল ২৫-৮২২৭) ঘোড়াশাল যাচ্ছিল জুনায়েদ আহমেদ ও মাহমুদ হাসান খান রুমেল। পথে তাদের দেহ তল্লাশি চালিয়ে একশ ১০ টি ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
