২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, ফেনসিডিল ও ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 03:42 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ মিজানুর রহমান জানান, রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়।

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- তিনটি পিস্তল, একটি রিভলবার, পাঁচটি গুলি, ৪২৩ বোতল ফেনসিডিল ও ১২ বোতল মদ।

তবে অভিযানে কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

বিজিবি কর্মকর্তা মিজানুর জানান, ভারত থেকে একটি চোরাচালানি দল অস্ত্র নিয়ে বাংলাদেশে আসবে খবর পেয়ে মনাকষা সীমান্ত চৌকির একটি টহলদল শিবগঞ্জের পারচৌকা গ্রামের একটি আম বাগানে গোপনে অবস্থান নেয়।

রাত ১১টার দিকে ভারত থেকে দুই ব্যক্তিকে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। এ সময় তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে গেলে তাতে একটি ভারতীয় পিস্তুল ও দুইটি গুলি পাওয়া যায়।

পরে রাত সাড়ে ৩টায় বাগিচাপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুটি পিস্তুল, একটি রিভলবার ও তিনটি গুলি উদ্ধার করা হয়।

এ ছাড়া সদর উপজেলার চরবাগডাঙ্গা গ্রামের ভারতীয় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একই রাতে ৪২৩ বোতল ফেনসিডিল ও ১২ বোতল মদ উদ্ধার করে বিজিবি।