গাইবান্ধায় নৌকা ডুবে ৩ জন নিখোঁজ
গাইবান্ধা সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদে পাট বোঝাই একটি নৌকা ডুবে এক নারীসহ তিনজন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ তিনজন হলেন- সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের মালিবাড়ি সরকারপাড়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৩০), কামারজানি ইউনিয়নের নুনগোলা গ্রামের আইতুল্যা মিয়া (৪৫) ও একই গ্রামের সোহরাব হোসেন (৫০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টার দিকে ইঞ্জিনচালিত একটি নৌকা দশজন যাত্রী এবং পাট নিয়ে কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া ঘাট থেকে কামারজানি বাজারের দিকে রওনা দেয়।
বেলা ১২টার দিকে বাজারের কাছাকাছি এলে তীব্র স্রোতের কারণে নৌকাটি উল্টে যায়। স্থানীয়রা দ্রুত সাতজনকে উদ্ধার করে তীরে নিয়ে এলেও তিনজন নিখোঁজ থাকেন বলে গাইবান্ধা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল মমিন খান জানান।
ওসি জানান, গাইবান্ধা ফায়ার সার্ভিস কর্মীরা নিখোঁজদের খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছেন।
