২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বেশি উচ্চতার জোয়ার

পূর্ণিমার প্রভাবে মেঘনা, তেঁতুলিয়া ও শাখা নদীসমূহে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 09:49 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

এ কারণে ভোলার নিম্নাঞ্চল ও বেড়িবাঁধের বাইরের চর ও এলাকাসমূহ ২/৩ ফুট উচ্চতার পানির নিচে তলিয়ে গেছে।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রোববার দুপুরের পর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর‌্যন্ত ভোলার অভ্যন্তরীণ সকল রুটে অনিরাপদ লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। 

ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোলা–বরিশাল, বোরহানউদ্দিন-বরিশালসহ ভোলার আভ্যন্তরীণ ১১টি রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিএ এর ভোলাস্থ কর্মকর্তা মো. নাসিম জানান, বৈরী আবহাওয়ার কারণে ভোলার ভেদুরিয়া ঘাট থেকে বরিশাল রুটে স্পিডবোট চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি জানান, রোববার দুপুরে ঝড়ো বাতাসে ভোলার দৌলতখানের ভবানীপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ টার্মিনালের পন্টুন বিচ্ছিন্ন হয়ে গেছে। এ কারণে ঢাকা-দৌলতখান ও আলেকজান্ডার রুটের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।