কারখানার ইটিপি থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি কারখানার ইটিপি থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার উপজেলার ভান্নারা এলাকার উর্মি নিটওয়্যার লিমিটেড কারখানার বর্জ্য শোধণাগার প্লান্ট (ইটিপি) থেকে তাদের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ আজহারুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজ্জাক ও লাভলু কারখানায় দায়িত্বপালন করেন। সকালে তারা ফের কর্মক্ষেত্রে না এলে কারখানা কর্তৃপক্ষ তাদের খোঁজ নেন। এক পর্যায়ে ইটিপির পাশে তাদের শার্ট-প্যান্ট ও ভেতরে তাদের লাশ দেখে থানায় খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
তবে নিহতদের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
