লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুরের কমলনগর ও রায়পুর উপজেলায় ধর্ষণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হলেন, কমলনগর উপজেলার চারফলকন গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. সাহাবুদ্দিন ও রায়পুর উপজেলার চরবংশী গ্রামের আলী হোসেনের ছেলে মো. সালাউদ্দিন।
রায়পুর থানার ওসি মনজুরুল আলম আকন্দ জানান, সালাউদ্দিন ২০০৬ সালের একটি ধর্ষণ মামলায় ১৪ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি। গোপন খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাহাবুদ্দিন ২০০৩ সালের একটি ধর্ষণ মামলায় ১৪ বছর সাজাপ্রাপ্ত বলে জানান কমলনগর থানার ওসি হুমায়ুন কবীর।
