২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে তারা বাবা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 01:26 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

শনিবার উপজেলার মুসলিমপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুমা খাতুন (৮) শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মো. আব্দুল্লাহর মেয়ে।

সে শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

শিবগঞ্জ থানার ওসি মো. আশিকুর রহমান জানান, মাসুমা বাবার সঙ্গে সাইকেলে করে স্কুলে যাচ্ছিল। পথে সোনামসজিদগামী  একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মাসুমা মারা যায়। গুরুতর আহত হয় আব্দুল্লাহ।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।