বিটিসিএলের ৮ হাজার টেলিফোনের নতুন নম্বর
শের-ই-বাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জের প্রায় ৮ হাজার টেলিফোন নম্বর ৮ ডিজিটের নম্বর দিয়ে পরিবর্তন হতে যাচ্ছে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আধুনিক ও উন্নত সেবা দিতে ‘৮১৫’ গ্রুপের সব নম্বর এবং ‘৮১১’ ও ‘৮১২’ গ্রুপের কিছু নম্বর আগামী ১২ অগাস্ট থেকে পর্যায়ক্রমে নতুন নম্বর দিয়ে পরিবর্তন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিটিসিএল।
পুরনো নম্বর ও পরিবর্তিত নতুন নম্বরের প্রথম পর্যায়ের তালিকা বিটিসিএলের অফিসিয়াল ওয়েব পেইজ www.btcl.gov.bd এ পাওয়া যাবে। নম্বর পরিবর্তনের সাথে সাথে গ্রাহকদের তা জানিয়ে দেয়া হবে।
টেলিফোন নম্বর পরিবর্তন সম্পর্কিত তথ্য জানার জন্য গ্রাহকদের অফিস চলার সময় ৮১৪২০০০, ৯১১৮৯১৯ ও ৮১১৭৪৪৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিটিসিএল।
