২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তড়িতাহত হয়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন একটি হোটেলে কাজ করার সময় তড়িতাহত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 08:35 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

সোমবার দুপুরে কাজীর দেউড়ি এলাকায় নির্মাণাধীন হোটেলটিতে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত শ্রমিকের নাম মো. শিপন (২৫)। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে সহকর্মীরা শিপনকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিপনের সহকর্মী মো. লোকমান হোসেন জানান, নির্মাণাধীন হোটেলটির জেনারেটর রুমে কাজ করার সময় তার ছিড়ে তড়িতাহত হন শিপন।