ইয়াবাসহ ২ কলেজ ছাত্র গ্রেপ্তার
চট্টগ্রামের বাকলিয়া থেকে এক হাজার ইয়াবাসহ দুই কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তল্লাশি করে তাদের কাছে নেশার বড়ি ইয়াবা পাওয়া যায় বলে জানান ওসি।
গ্রেপ্তার মিরাজুল ইসলাম (২০) চট্টগ্রাম সরকারি সিটি কলেজের এইচএসসি (বিজ্ঞান) দ্বিতীয় বর্ষের ছাত্র এবং আতিকুর রহমান তারেক (২০) চট্টগ্রাম মডেল কলেজ থেকে এবছর এইচএসসি (ব্যবসায় শিক্ষা) পরীক্ষা দিয়েছেন।
তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ওসি।
