২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টিকেট ‘কালোবাজারি’ গ্রেপ্তার

চট্টগ্রামের স্টেশন রোড এলাকা থেকে এক টিকিট ‘কালোবাজারিকে’ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2014, 08:46 PM

Updated : 22 Aug 2022, 06:45 PM

সোমবার দুপুরে তিনটি ট্রেনের ৪০টি আসনের ২৫টি টিকেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুর রহিম (৩২) নগরীর রেয়াজউদ্দিন বাজারে কাপড়ের ব্যবসা করে বলে জানান নগর গোয়েন্দা পুলিশের এসআই মো. গোফরান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন রোড রূপালী ব্যাংকের সামনে থেকে রহিমকে গ্রেপ্তার করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রেয়াজউদ্দিন বাজারে তার বাসা থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, তূর্ণা নিশিথা ও সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের ২১ থেকে ২৪ তারিখের ৪০টি আসনের ২৫টি টিকেট উদ্ধার করা হয়।

রহিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে এসআই গোফরান বলেন, তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় মামলা করার প্রস্তুতি চলছে।