২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

ভরণ-পোষণ দেয়ার দাবিতে দুই ছেলে ও তাদের স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন এক মা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2014, 03:08 PM

Updated : 22 Aug 2022, 06:45 PM

রোববার চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন চাঁদপুর সদর উপজেলার মৈশাদী গ্রামের মালেক গাজীর স্ত্রী আমেনা বেগম।

হাকিম অসীম কুমার দে মামলাটি আমলে নিয়ে আসামিদের আগামী ১১ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার বিবাদীরা হলেন আমেনা বেগমের বড় ছেলে সুলতান গাজী, তার স্ত্রী সুমি বেগম, মেঝ ছেলে শরীফ গাজী এবং তার স্ত্রী শেফালী বেগম।

মামলার নথি থেকে জানা যায়, আমেনা বেগমকে ভরণ-পোষণ না দিয়ে দীর্ঘ দিন ধরে নানা অজুহাতে মারধর করে আসছে ছেলেরা। কখনো কখনো তারা আমেনা বেগমকে বাড়ি থেকে বের করে দেয়ার হুমকিও দেয়।

এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী এম এ হালিম পাটওয়ারী জানান, পিতা-মাতা ভরণ-পোষণ আইন ২০১১ এর ৩(১)(২)/ ৫ (১) (২) ধারায় মামলাটি করা হয়ছে।