২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

যশোরের ঝিকরগাছায় এক অটোরিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2014, 12:39 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

শনিবার সকালে উপজেলার মহম্মদপুর গ্রামের বিলের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ইসমাইল হোসেন (২৫) উপজেলার ডহের মাগুরা গ্রামের আইনুদ্দিনের ছেলে।

ঝিকরগাছা থানার ওসি মোশাররফ হোসেন বলেন, “এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ইসমাইলের লাশ উদ্ধার করেছে। তাকে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা অটোরিকশাটি নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।