২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকছড়িতে গোলাগুলি, নিহত ১

খাগড়াছড়ির মানিকছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মীদের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।  

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2014, 12:44 PM

Updated : 25 Apr 2022, 04:27 PM

মানিকছড়ি থানার ওসি সফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল ৭টার দিকে কুমারী পাড়ার কালিদাশ এলাকায় এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন।

সিন্দুকছড়ি সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাব্বি হাসান জানান, জেএসএস ও ইউপিডিএফ কর্মীদের গোলাগুলির খবর পেয়ে সকালে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে যান।

ওসি জানান, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়া হচ্ছে। তবে তার পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন- শান্তি চাকমা (২০) ও আনন্দ চাকমা (৩০)। তাদের নিজেদের কর্মী বলে দাবি করেছে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস।    

মানিকছড়ি উপজেলা জেএসএস সভাপতি জ্যোতিশ দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুলিবিদ্ধ দুই জেএসএস সদস্যকে মানিকছড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

তবে এ ঘটনায় সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে ইউপিডিএফ।

খাগড়াছড়ি ইউপিডিএফের জেলা সংগঠক রিকু চাকমা বলেন, “ইউপিডিএফের সঙ্গে নয়, পাহাড়ের বোরকা পার্টির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে।”