সাতক্ষীরায় কুড়ানো বোমা বিস্ফোরণে শিশু আহত
সাতক্ষীরার তালা উপজেলায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জালালপুর গ্রামের এ ঘটনায় গুরুতর মিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ীর উঠানে একটি জর্দ্দার কৌটা দেখতে পেয়ে উঠাতে গেলে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। আঘাতে মিম মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে।
তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কে বা কারা বাড়ীর উঠানে বোমাটি ফেলে রেখে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।
“মিমের শরীরের বিভিন্ন স্থানে বোমার স্প্রিন্টারের আঘাত রয়েছে।”
