২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের কাছে একশ ইয়াবা

রাজধানীর মিরপুরে একশ ইয়াবাসহ দারুস সালাম থানার এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 07:39 PM

Updated : 01 Sep 2026, 12:51 PM

এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

দারুস সালাম থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ১টার দিকে মিরপুর প্লাজার বিসমিল্লাহ ম্যনশন থেকে কনস্টেবল কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে ১০০ ইয়াবা পাওয়া যায়।

ওই অভিযানে রাফাতুল, জালাল ও শওকত নামে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

ওসি বলেন, কনস্টেবল কামরুলসহ চারজনের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে মিরপুর থানায় একটি মামলা করা হয়েছে।

ঘটনার সময় কামরুল দায়িত্বে ছিলেন না। মিরপুর এলাকাতেই তার বাসা বলে দারুস সালাম থানা কর্তৃপক্ষ জানায়।