২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ফরমালিন মেশিন বিকল, বন্ধ অভিযান

বরিশাল মহানগরীতে সদ্য কেনা একটি ফরমালিন সনাক্তকারী যন্ত্র বিকল হওয়ায় ফলের দোকানগুলোতে অভিযান বন্ধ রয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 06:49 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

যন্ত্রটি সারিয়ে আগামী সপ্তাহে আবার অভিযান চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বরিশাল সিটি কর্পোরেশনের সেনিটারি ইন্সপেক্টর মো.জাহাঙ্গীর মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় দেড় লাখ টাকা ব্যয় করে গত সোমবার ঢাকা থেকে মেশিনটি আনা হয়।

“বৃহস্পতিবার অভিযান চলাকালে মেশিনটির ব্যাটারি অচল হয়ে যায়। ব্যাটারি কেনার পর আগামী সপ্তাহে আবার অভিযান চালানো হবে।”

বৃহস্পতিবার নগরীর ফলের দোকানগুলোতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ আহম্মেদ জুয়েল। এসময় দুটি দোকানের ফলে ফরমালিন পাওয়ায় জরিমানা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইমতিয়াজ বলেন, “ফলপট্টি এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের দোকানের আম এবং খোকন মিয়ার দোকানের মাল্টা পরীক্ষা করে ফরমালিন পাওয়া যায়। এজন্য তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

“পরে ফরমালিন পরীক্ষা করার মেশিনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে অভিযান শেষ করে দেওয়া হয়।”