চট্টগ্রাম কারাফটকে ফের আটক শিবির নেতা
চট্টগ্রামে জামিনে ছাড়া পেয়ে কারা ফটক থেকে আবারো গ্রেপ্তার হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের এক নেতা।
কোতয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে নুরুলকে আটক করা হয়।
“কোতয়ালী থানায় নাশকতার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।”
চট্টগ্রাম নগরীতে নাশকতা ও ভাংচুরের অনেকগুলো মামলার মধ্যে একাধিক থানার চারটি মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন নুরুল।
চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ জানায়, এই চার মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বৃহস্পতিবার সকালে মুক্তি পান তিনি।
