টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে রেল লাইনের ওপর থেকে ট্রেনে কাটা পড়া এক যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল সাদা-কালো প্রিন্টের জামা ও জিন্স প্যান্ট।
এসআই ওবায়দুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতের অন্ধকারে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
তার লাশ ময়নাতদন্তের জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
