২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

জামালপুর সদর উপজেলায় এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 01:30 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

বুধবার সকালে উপজেলার রশিদপুর এলাকায় ঝিনাই নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত বাবর আলী (৩৫) জামালপুর পৌরসভার হাট চন্দ্রা এলাকার আব্দুল হামিদ শেখের ছেলে।

জামালপুর সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার জানান, সোমবার রাতে অটোরিকশাসহ নিখোঁজ হন বাবর। এ ঘটনায় মঙ্গলবার বাবরের বাবা আব্দুল হামিদ শেখ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সকালে রশিদপুর এলাকায় ঝিনাই নদী থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, “নিহতের মুখে, ঘাড়ে ও গলায় আঘাতের চি‎‎হ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ নদীতে ফেলে অটোরিকশা নিয়ে গেছে।”