নাটোরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
নাটোরের লালপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহতের নাম আনোয়ার হোসেন। তিনি দীর্ঘদিন ধরে স্টেশন প্লাটফর্মেই থাকতেন। তার সম্পর্কে বিস্তারিত কিছু জানান যায়নি।
স্টেশন মাস্টার জানান, সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস স্টেশন অতিক্রম করছিল। এ সময় আনোয়ার হোসেন লাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
