২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জামসহ ৩ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর দুটি বাসায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 11:14 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

গ্রেপ্তার তিনজন হলেন- সাইদুর রহমান (২৫), রাশেদুল হাসান (২১) ও গফুর (১৯)।

সোমবার সন্ধ্যায় র‌্যাব-৭ এর এএসপি সোহেল মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আকবর শাহ থানার বিশ্ব কলোনির সুরিয়া মার্কেট সংলগ্ন জি ব্লকের একটি বাসায় এবং কে ব্লকের শহিদ মঞ্জিল নামক ভবনের ছয় নম্বর বাসায় অভিযান চালানো হয়।

অভিযানে ৬টি চ্যানেল ব্যাংক, ২টি ল্যাপটপ, ২টি মডেম, ৩টি সুইচ, ৭টি সিপিইউ, ৪টি মনিটর, ২টি আইপিএস, ১৩ হাজার ২১৬টি সিমকার্ড, ৪টি ইউপিএস, ১০টি কিবোর্ড ও ২টি আইপিএস ব্যাটারি উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই দুটি বাসায় এসব যন্ত্রপাতি দিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসা করার কথা স্বীকার করেছে গ্রেপ্তার তিনজন।

উদ্ধার করা সরঞ্জামের মূল্য প্রায় এক কোটি টাকা বলে র‌্যাবের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।