২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ সদরে ক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 04:11 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

সোমবার সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের মৌলভীপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনায় নিহত রবিউল ইসলাম (৪০) কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় কিসমত বিড়ি ফ্যাক্টরিতে কাজ করতেন।

সিরাজগঞ্জ রেলের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) আব্দুল মান্নান জানান, ওই রেল ক্রসিংয়ে কোনো সিগন্যাল না থাকায় সেটি অরক্ষিত ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী 'সিরাজগঞ্জ এক্সপ্রেস' মৌলভীপাড়া রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে রবিউলের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

ঘটনার পরই নিহতের স্বজনরা তার লাশ নিয়ে যায় বলে সিরাজগঞ্জ জিআরপি থানার এসআই হায়দার আলী জানিয়েছেন।