২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুয়েটে ভর্তি পরীক্ষা ৮ সেপ্টেম্বর

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 03:38 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষা জন্য আগামী ১৭ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

এছাড়া ভর্তি বিষয়ক বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.duet.ac.bd/admission এবং টেলিটকের ওয়েবসাইট  http://duet.teletalk.com.bd এ পাওয়া যাবে।