চট্টগ্রামে দেড় লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামের হালিশহরে এক লাখ ৬৬ হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন-মো. মাসুদ (২১) ও মো. মোরশেদ (২২)।
শনিবার রাতে নগরীর আনন্দীপুর আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে হালিশহর থানার এসআই কানন চৌধুরী জানান।
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।”
তাদের কাছ থেকে এক লাখ ৬৬ হাজার টাকার ৩৩২টি জাল নোট উদ্ধার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তাররা আনন্দীপুর আবাসিক এলাকার আবদুল হাজী ম্যানসনে ভাড়া থাকেন।
