‘ধর্ষণ চেষ্টা’র পর থানায়, শেষে হাজতে
গৃহবধূকে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ উল্টো থানায় মামলা দিতে গিয়ে আটক হয়েছে লালমনিরহাটের এক যুবক।
বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। শুক্রবার দুপুরে আদালতে হাজির করলে তাকে জেলহাজতে পাঠানো হয়।
আদিতমারী থানার এসআই মিন্টু মিয়া জানান, সাইদুল বৃহস্পতিবার রাতে একই এলাকার এক গৃহবধূকে (নাম প্রকাশ করা হলো না) বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
ওই গৃহবধূর চিৎকারে এলাকাবাসী এসে সাইদুলকে আটক করলেও পরে পালিয়ে যেতে সক্ষম হয়।
এসআই মিন্টু আরো জানান, এরপর সাইদুল রাতেই উল্টো ওই গৃহবধূর নামে অভিযোগ দিতে যায় থানায়। একই সময় স্থানীয়রাও ওই গৃহবধূকে নিয়ে থানায় যায় এবং সাইদুলকে ধরিয়ে দেয়।
