২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লরি-টেম্পো সংঘর্ষে ৩ জন নিহত

চট্টগ্রামের সল্টগোলা ক্রসিং এলাকায় লরি ও টেম্পোর সংঘর্ষে নারীসহ তিন জন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 10:48 AM

Updated : 22 Aug 2022, 06:41 PM

শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর) মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, নিহতরা টেম্পোর যাত্রী ছিলেন। তারা হলেন, কফিল উদ্দিন (২৭) ও ফরিদা আক্তার (২৫)। অন্যজনের পরিচয় জানা যায়নি, তবে তার বয়স আনুমানিক ২৬।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ওই দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পাঁচ জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে সুমি আক্তার (২২) নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া রফিক নামে এক যুবক প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।