রাঙামাটিতে বজ্রপাতে নিহত ২ শিশু
রাঙামাটির রাজস্থলী উপজেলায় বৃষ্টির পানিতে স্নানের সময় বজ্রপাতে আহত হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার উগারী পাড়া এলাকায় এ ঘটনাসহ বিভিন্ন এলাকায় আহত হয়েছে আরো চারজন।
নিহতরা হল- মংচিনু মারমা (৮) ও অসুই প্রু মারমা (১৬)।
রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উথিন সিং মারমা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে ঘরের বাইরে বৃষ্টির পানিতে গোসল করার সময় দশম শ্রেণির ছাত্রী অসুই প্রু মারমা এবং ঘরের ভেতরে মংচিনু মারমা আকস্মিক বজ্রপাতে মারা যায়।
এছাড়া একই সময়ে উপজেলার হাজী পাড়া, খাগড়াছড়ি ও নোয়াপাড়া এলাকায় বজ্রপাতে আহত হয়েছে আরো চারজন।
আহতরা হল- উমং চিং মারমা (১৭), নূরুল আবছার (১২), মিমং উ মারমা (২২) ও মো. শহীদুল ইসলাম (১৪)।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে বলে জানান উথিন সিং।
