সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফজলে খোদা নাজির আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিত হায়দার আলী (৩৮) রায়গঞ্জ উপজেলার পূর্ণা গ্রামের জাদব আলীর ছেলে।
মামলার বরাত দিয়ে ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রহমান বলেন, যৌতুকের দাবিতে ২০১০ সালের ২৯ মার্চ রাতে হায়দার আলী স্ত্রী আসমা খাতুনকে (৩০) শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় আসমার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
