কক্সবাজারে ইয়াবাসহ আটক ৩
কক্সবাজারের রামুতে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার বেলা ১২ টায় উপজেলার চেইন্দা স্টেশন বাজারে কক্সবাজার-টেকনাফ সড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়ার জহিরুল্লাহর ছেলে কামরুল ইসলাম জুয়েল (২২), টেকনাফ উপজেলার ছোট্ট হাবির পাড়ার হামিদ হোসেনের ছেলে জাহিদ হোসেন (২৫), উখিয়া উপজেলার মৃত বশির আহমদের ছেলে মোহাম্মদ নেছার (৫৮)।
কক্সবাজার ডিবি পুলিশের ওসি মনজুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক হাজার ইয়াবাসহ এই তিনজনকে আটক করা হয়।
এ ব্যাপারে মামলা করে তাদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
