২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি জটিলতা দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রীর তাগিদ

ভূমি সংক্রান্ত জটিলতা নিয়ে জনগণের ভোগান্তি লাঘবে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 11:43 AM

Updated : 22 Aug 2022, 06:40 PM

বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে ভূমি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণাললের কার্য অধিবেশন শেষে ভূমি মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। 

ভূমি মন্ত্রী বলেন, “অধিবেশনে ভূমি ব্যবস্থা ডিজিটালাইজেশন দ্রুততার সাথে সম্পন্ন, জমি খারিজে হয়রানি বন্ধ, ভূমি উন্নয়ন কর আদায়, নামজারি, জমাভাগে নাগরিক হয়রানি বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

কবে নাগাদ ভূমি ব্যবস্থা ডিজিটালাইজেশন শেষ হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন “বিয়ে করলেও তো এক বছর লাগে বাচ্চা হতে, প্রকৃতিকে তো অস্বীকার করা যাবে না, ভূমি ব্যবস্থাপনা এমন একটি বিষয় যা হুট করে সমাধান করা যায় না, এটা বুঝতে হবে।”

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন।

সরকারের মেয়াদের প্রথম এই সম্মেলনে ৩০৭টি প্রস্তাবের ওপর আলাচনা হওয়ার কথা রয়েছে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা সরকারের কাছে এসব প্রস্তাব করছেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে আরো ১৬টি মন্ত্রণালয়ের কার্য অধিবেশন হওয়ার কথা রয়েছে।