২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হিযবুতকর্মী দুই ছাত্র আটক

সিলেটে সংগঠনের প্রচারপত্র বিলি করার সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 04:18 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, সোমবার ভোরে নগরীর শাহজালাল উপশহর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের এমবিবিএস ১ম বর্ষের ছাত্র শফিকুল ইসলাম ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিবিএ ৩য় বর্ষের ছাত্র তানভির হাসান সিফাত।

ওসি আতাউর আরো জানান, শুক্রবার থেকে হিযবুত তাহরীর সদস্যরা নগরীর বিভিন্ন স্থানে সংগঠনের প্রচারপত্র বিতরণ করছিল।

ভোরে উপশহর রোজ ভিউ হোটেলের পাশে প্রচারপত্র বিতরণ করার সময় তাদেরকে আটক করে পুলিশ।

তাদের কাছ থেকে বেশ কিছু প্রচারপত্র উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।